বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১১

[অধ্যায়-১৩] ম্যাক এড্রেস পরিবর্তন করার উপায়


 

আগের অধ্যায়ে আমরা ম্যাক এড্রেস সম্পর্কে জেনেছি। ম্যাক এড্রেস কিভাবে বের করতে হয় শিখেছি। এ অধ্যায়ে আমরা শিখব কিভাবে ম্যাক এড্রেস পরিবর্তন করতে হয়।
আপনি যেই কোম্পানীর নেটওয়ার্ক ডিভাইসটি ব্যবহার করছেন সেই কোম্পানী ডিভাইসটির ম্যাক এড্রেস সেট করে দেয়। তন্মধ্যে কিছু কিছু ডিভাইস রয়েছে যাদের ম্যাক এড্রেস পরিবর্তন করা যায় না। আর কোন ভাবে পরিবর্তন করলেও তা আর কাজ করে না। অনেক ক্ষেত্রে ম্যাক এড্রেস পরিবর্তন করলেও তা স্থায়ী হয় না, কম্পিউটার রিস্টার্ট দেওয়ার সাথে সাথেই তা আবার আগের এড্রেস ফিরে পায়। তবে যাই হোক না কেন, বিভিন্ন প্রয়োজনে ম্যাক এড্রেস পরিবর্তন করার প্রয়োজন হয়। ম্যাক এড্রেস পরিবর্তনকে বলা হয় ম্যাক স্পুফিং।
Read more »